শিলিগুড়ি জংশন থেকে ৫ হাজার বোতল কাফ সিরাপ উদ্ধার, গ্রেফতার ৩

শিলিগুড়ি, ২০ জুলাইঃ ফের বড়সড় সাফল্য স্পেশাল অপারেশন গ্রুপের।পাচারের আগে প্রচুর পরিমাণে নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার সহ ৩ জনকে গ্রেফতার করল এসওজি।ধৃতদের নাম ধর্মেন্দ্র সিং, দেবেন্দ্র সিং এবং শিব কুমার।

জানা গিয়েছে, গোপন সূত্রে এসওজি’র কাছে খবর আসে যে শিলিগুড়ি জংশনের কাছে বাস কাউন্টারের কাছে দুটি ভ্যানের মধ্যে বেশকিছু বস্তা পড়ে রয়েছে।যার মধ্যে প্রচুর পরিমাণে কাফ সিরাপ রয়েছে।এই খবর পেয়েই এসওজি টিম ঘটনাস্থলে পৌঁছায়।খবর দেওয়া হয় প্রধাননগর থানার পুলিশকে। এরপর ডেপুটি ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ২৫টি বস্তা থেকে ৫০০০ বোতল কাফ সিরাপ উদ্ধার হয়।

সূত্রের খবর, নিষিদ্ধ কাফ সিরাপ শিলিগুড়ি থেকে গুয়াহাটি পাঠানোর উদ্দেশ্যে ছিল।উদ্ধার হওয়া কাফ সিরাপের বাজারমূল্য লক্ষাধিক টাকা।ঘটনায় গ্রেফতার ৩ অভিযুক্তকে এনডিপিএস অ্যাক্টের আওতায় মামলা দায়ের করে বুধবার তাদের আদালতে পেশ করা হবে।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


mersin escortjojobet güncel girişcasinopermobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomholiganbet giriştipobetcasino sitelerichild pornesrar satın alimajbetimajbet Built with ❤︎ by appycodes