খবর
সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা, মৃত্যু ব্যক্তি-আহত আরও ২
ফাঁসিদেওয়া, ২৫ এপ্রিলঃ সাইকেল নিয়ে বাড়ি ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা।মৃত্যু হল এক ব্যক্তির।ঘটনায় আহত ২ জন। শুক্রবার রাতে দুর্ঘটনাটি ঘটে ফাঁসিদেওয়ার লেউসিপাকুড়ি হাতিরাম জোত এলাকায়।
জানা গিয়েছে, লেউসিপাকুড়ি বাজার থেকে সাইকেলে করে বাড়ি ফিরছিলেন ব্যক্তি। সেইসময় পেছন দিক থেকে একটি বাইক এসে ব্যক্তিকে ধাক্কা মারে।যার জেরে রাস্তায় লুটিয়ে পড়েন ব্যক্তি।পাশাপাশি বাইকে থাকা দুজনও আহত হয়।ঘটনার পর তাদের উদ্ধার করে ফুলবাড়ির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সাইকেল আরোহী ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করে।
বাইক আরোহী দুজন গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে বলে জানা গিয়েছে।
