ডাবগ্রাম এক নম্বর অঞ্চলে তৃণমূলের প্রধান,পঞ্চায়েতকে ঘিরে বিক্ষোভ- ছোঁড়া হল ডিম

শিলিগুড়ি,৩০ জুন: ডাবগ্রাম এক নম্বর অঞ্চলে তৃণমূলের প্রধান,পঞ্চায়েতকে ঘিরে দেখানো হল বিক্ষোভ।ছোড়া হলো ডিম।


মঙ্গলবার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন দাবিকে সামনে রেখে অঞ্চল অফিসের সামনে বিক্ষোভে সামিল হন।অভিযোগ, পঞ্চায়েত সদস্য অনিতা ছেত্রী এলাকায় রাস্তা পাকা করার প্রতিশ্রুতি দিলেও সাধারণ মানুষের সুবিধার বদলে নিজের বাড়ির সামনে রাস্তা পাকা করেছেন। ফলে এলাকার বাসিন্দাদের প্রতিদিন জল পেরিয়ে যাতায়াত করতে হচ্ছে।পঞ্চায়েতের কাছে সমস্যা জানাতে গেলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও উঠেছে।


এদিকে প্রধান আরতি রায় এর বিরুদ্ধে অভিযোগ, বেদগড়া এলাকার নদীর বাঁধ, রাস্তা-ঘাট সংস্কার সহ একাধিক সমস্যার সমাধান দীর্ঘদিন ধরে হয়নি। পাশাপাশি ২০২৩ সালে ডাবগ্রাম এক নম্বর অঞ্চলে কয়েক লক্ষ টাকা ব্যয়ে একটি সাইকেল রাখার শেড নির্মাণের টেন্ডার পাশ হলেও এখনও পর্যন্ত সেখানে কোনও কাজ শুরু হয়নি। অথচ কাজ সম্পন্ন হয়েছে বলে বোর্ড টাঙিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ উঠেছে।


এদিন ডাবগ্রাম বিজেপি যুব মোর্চার সদস্যদের সঙ্গে নিয়ে এলাকাবাসীরা অঞ্চল অফিসে বিক্ষোভ দেখাতে থাকেন।পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ।বিক্ষোভ চলাকালীন প্রধান আরতি রায়, খোলা চাঁদ ফাপরি এলাকার পঞ্চায়েত অনিতা ছেত্রী ও স্থানীয়দের মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়। সেই সময়ই বিক্ষোভকারীরা তাদের লক্ষ্য করে ডিম ছোঁড়ে। পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes