বড়সড় ডাকাতির ছক বানচাল, ধৃত ৪ দুষ্কৃতি

শিলিগুড়ি, ১ মার্চঃ বড়সড় ডাকাতির ছক বানচাল করলো শিলিগুড়ি থানার পুলিশ।হাতেনাতে গ্রেফতার হল ৪ দুষ্কৃতি।ধৃতদের নাম নন্দু তির্কি(২৬), বিশাল রাওয়াত(২৩), ত্রিদেব মহন্ত(২৫) এবং বিকাশ সাহানি(১৯)।ধৃতরা শিলিগুড়ি সহ সংলগ্ন এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে গোপন সূত্রে পুলিশের কাছে খবর আসে যে বেশকিছু দুষ্কৃতি বাগরাকোর্ট বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হয়েছে।এই খবরের ভিত্তিতে শিলিগুড়ি থানার অ্যান্টি ক্রাইম উইং অভিযান চালিয়ে ডাকাতির ছক বানচাল করে।ঘটনাস্থল থেকে ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।এদিকে অন্ধকারের সুযোগে কয়েকজন দুষ্কৃতি চম্পট দেয়।

ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে ছুরি, লোহার রড ও তালা কাটার সরঞ্জাম। শুক্রবার ধৃতদের শিলিগুড়ি মহকুমার আদালতে পাঠানো হয়েছে।বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomjojobetkargabetİmajbetimajbetjojobetCasibomjojobetgrandpashabetcasibomxslotnesinecasinotipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habervdcasinomatadorbetcasibomVdcasinomatbet güncel girişsekabet girişonwinjojobetjojobetsahabetjojobet girişvdcasino girişgrandpashabetjojobetpalacebetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetgrandpashabetholiganbet Deneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibombetsalvador giriş Built with ❤︎ by appycodes