প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে জুয়েলারি শোরুমে ডাকাতির ঘটনা, লুট করে পালানোর আগেই গ্রেফতার ২

শিলিগুড়ি, ৩০ জুনঃ প্রবল বৃষ্টির সুযোগ নিয়ে শিলিগুড়ির সেবক রোডের একটি জুয়েলারি শোরুমে বড়সড় ডাকাতির ঘটনা।লুট করে পালানোর আগেই গ্রেফতার হল চক্রের দুই সদস্য।ধৃতদের নাম গৌতম কুমার এবং ধর্মেন্দ্র সাহানী।দুজনই বিহারের পূর্ব চম্পারণ জেলার বাসিন্দা।তাদের কাছ থেকে লুট করা অলঙ্কার উদ্ধার করেছে পুলিশ।


পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে প্রবল বৃষ্টির মধ্যে ডাকাতির উদ্দেশ্যে দুই দুষ্কৃতি সেবক রোডের একটি জুয়েলারি শোরুমে প্রবেশ করে।লুটের পরিকল্পনা সফল হওয়ার আগেই শোরুমের সিসিটিভি ক্যামেরার মাধ্যমে বিষয়টি নজরে আসে মালিকের।তৎক্ষণাৎ দোকানের মালিক ভক্তিনগর থানায় খবর দেন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌছায় পুলিশ।


এদিকে পুলিশ দেখে দুষ্কৃতিরা পালাতে শুরু করে।এরপর পুলিশ পিছু নিয়ে জ্যোতিনগর এলাকা থেকে গৌতম কুমার গ্রেফতার করে।এদিকে ধর্মেন্দ্র সাহানীকে শোরুমের ভেতর থেকে ধরে ফেলা হয়।তৃতীয় অভিযুক্তের খোঁজে এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।


শিলিগুড়ির ডেপুটি পুলিশ কমিশনার রানা মুখার্জি মঙ্গলবার সকালে ভক্তিনগর থানায় গিয়ে ঘটনা সম্পর্কে খোঁজখবর নেন।এরপর ডিসিপি বলেন, তদন্ত এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে।ডাকাতির পরিকল্পনা ব্যর্থ করে দেওয়ার জন্য ভক্তিনগর থানার পুলিশকর্মীদের প্রশংসা করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetcasiverajokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobet girişnew pornbahiscasinosekabetmatbetimajbetvdcasinovdcasinopusulabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişazhar-itay.com grandpashabetpusulabetkazandrainterbahissezarcasinojojobet güncel girişmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomcasibomgrandpashabetporn liveperabetcasibomjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetpalacebetbetsalvadorcasinoroyalbetplaymercurecasinoesbetbetbeynesinecasinowbahisjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetgrandpashabetgrandpashabet girişwbahis girişwbahistempobetcasibom Built with ❤︎ by appycodes