এনজেপি এলাকা থেকে উধাও ডাল বোঝাই ট্রাক উদ্ধার করলো পুলিশ

শিলিগুড়ি, ২৭ ফেব্রুয়ারিঃ এনজেপি এলাকা থেকে উধাও হয়ে গিয়েছিল একটি ডাল বোঝাই ট্রাক।তদন্তে নেমে ডাল সহ ট্রাকটিকে উদ্ধার করলো এনজেপি থানার পুলিশ।

জানা গিয়েছে, অসম থেকে উত্তরপ্রদেশের হাত্রাসে যাচ্ছিল একটি ডাল বোঝাই ট্রাক।প্রায় ২০ লক্ষ টাকার ডাল সহ এনজেপি এলাকা থেকে উধাও হয়ে যায় ট্রাকটি।এই ঘটনায় এনজেপি থানায় অভিযোগ দায়ের করেন ব্যবসায়ী।সেই অভিযোগর ভিত্তিতে তদন্তে নামে পুলিশ।

তদন্তে নেমে ট্রাক মালিকের কাছে পৌঁছায় পুলিশ।গ্রেফতার করা হয় তাকে।তদন্তে জানা যায়, ট্রাকের চালক এবং দুষ্কৃতীদের একটি চক্র ওই ডাল বোঝাই ট্রাকটিকে উধাও করেছে।

গোপন সূত্রে পুলিশ আরও জানতে পারে, ডাল বোঝাই ট্রাকটি উধাও হয়ে পৌঁছে গিয়েছে হাওড়ায়।হাওড়াতে একটি পরিত্যক্ত ঘরে মজুদ করে রাখা হয়েছিল ওই ডাল।সেখান থেকে উদ্ধার হয় ডাল।অবশেষে চুরি যাওয়া ২০ লক্ষ টাকার ডাল ফিরে পেয়ে খুশি ব্যবসায়ী।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet güncel giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobet girişsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabetdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes