দায়িত্ব নিয়েই গৌতম দেব ও রঞ্জন সরকারের বাড়িতে পাপিয়া ঘোষ

শিলিগুড়ি, ১৮ আগস্টঃ দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের(সমতল)সভানেত্রীর দায়িত্বভার গ্রহণ করে শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব এবং দার্জিলিং জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি রঞ্জন সরকারের সঙ্গে দেখা করলেন পাপিয়া ঘোষ।

এদিন গৌতম দেব ও রঞ্জন সরকারের সঙ্গে দেখা করে তাদের আশীর্বাদ নেন তিনি। নতুন সভানেত্রীকে শুভেচ্ছা জানান গৌতম দেব।পাশাপাশি রঞ্জন সরকারও মিষ্টিমুখ করিয়ে তাকে শুভেচ্ছা জানান।

এই বিষয়ে গৌতম দেব বলেন, আমি তাঁকে সবরকমের সহযোগিতা করার কথা বলেছি। শুভেচ্ছা জানিয়েছি।আমরা দলের প্রবীণ।নবীন প্রজন্মকে যদি দায়িত্বভার না দেওয়া যায় তাহলে আগামীদিনে রাজনীতিতে শূন্যতা তৈরি হবে।আমাদের দলে নবীন প্রবীনের সমন্বয় দল চলছে।

অন্যদিকে রঞ্জন সরকার বলেন, পাপিয়া আমার ছোট বোনের মত।রাজনৈতিকভাবেও তাকে সামনে আনার চেষ্টা করেছি।যতটা পেরেছি সাহায্য করেছি।ভবিষ্যতেও দল যেভাবে চাইবে সেভাবেই কাজ করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabet girişjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerbettiltmatbet güncel girişsahabetsekabet girişpusulabet girişcasibom casibom holiganbetholiganbetgrandpashabetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetgrandpashabetjojobetstreameastbahiscasinoholiganbetgrandpashabetpusulabetvdcasinoMercurecasinobetsalvadoronwinbetgit girişsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetbetgitazhar-itay.com grandpashabetpusulabetkazandragrandpashabet girişgrandpashabet güncel girişjojobet güncel giriştarafbetjojobet girişholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbet girişibizabet girişibizabetbetsalvador girişgameofbetbetsalvadorpalacebetbetgit girişpalacaebetbetgitgameofbet girişgameofbet girişgameofbetgameofbetgrandpashabet girişDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetbetsalvadorcasibomgrandpashabetcasibomcasibomgrandpashabetstreameastgrandpashabet güncel giriş Built with ❤︎ by appycodes