পড়ুয়াদের সুরক্ষার স্বার্থে শিফটে ক্লাস দিল্লি পাবলিক স্কুলে  

শিলিগুড়ি, ১৭ নভেম্বরঃ করোনা পরিস্থিতির জেরে দীর্ঘ দেড় বছর ধরে বন্ধ ছিল শিক্ষা প্রতিষ্ঠান।পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হতেই রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী গতকাল থেকে খুলে গিয়েছে স্কুল কলেজ।

শিলিগুড়ির দিল্লি পাবলিক স্কুল কর্তৃপক্ষও সরকারি নির্দেশ মেনে ও সমস্ত সতর্কতা অবলম্বন করে দুই শিফটে স্কুল চালু করেছে।পড়ুয়াদের স্কুলে নিয়ে আসা থেকে শুরু করে বাড়ি পৌঁছানো পর্যন্ত বিশেষ নজর দিয়েছে স্কুল কর্তৃপক্ষ।স্কুল বাসে ওঠার আগে পড়ুয়াদের থার্মাল গান দিয়ে শরীরের তাপমাত্রা মাপা হচ্ছে এবং স্যানিটাইজারের ব্যবস্থাও রাখা হয়েছে।স্কুল ক্যাম্পাসে সবসময় মাস্ক পরেই থাকতে বলা হচ্ছে পড়ুয়াদের।পাশাপাশি সামাজিক দূরত্বও বজায় রাখা নিয়েও বিশেষ নজর দেওয়া হচ্ছে।

স্কুল কর্তৃপক্ষের তরফে জানা গিয়েছে, সামাজিক দূরত্ব বজায় রাখার কথা মাথায় রেখে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ক্লাস দুটি শিফটে ভাগ করে দেওয়া হয়েছে।প্রথম শিফট সকাল ৮টা ১৫ মিনিট থেকে শুরু করা হয়েছে এবং দ্বিতীয় শিফট শুরু করা হয়েছে দুপুর সাড়ে ১২ টা থেকে।

দিল্লি পাবলিক স্কুলের প্রিন্সিপাল অনিশা শর্মা বলেন, সরকারি নির্দেশিকা মেনে গতকাল থেকে স্কুল খোলা হয়েছে।আমাদের প্রথম অগ্রাধিকার পড়ুয়াদের সুরক্ষা।তবে স্কুল খুলে যাওয়ায় খুশি পড়ুয়া এবং শিক্ষিক শিক্ষিকারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetinterbahiscasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes