শিলিগুড়ি জংশন এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার যুবক

শিলিগুড়ি,১২ এপ্রিলঃ আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ।ধৃত যুবকের নাম রেহান আলম(২০)।ধৃত যুবক ইসলামপুরের বাসিন্দা।তার কাছ থেকে একটি দেশি পিস্তল ও এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে।

পুলিশ সূত্রে খবর,ইসলামপুর থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে শিলিগুড়িতে এসেছিল রেহান।শিলিগুড়ি জংশন সংলগ্ন বি ডি মার্কেটে আগ্নেয়াস্ত্র নিয়ে ঘোরাঘুরি করছিল সে।অভিযোগ, ওই মার্কেটের কয়েকজন ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে টাকা নেওয়ার চেষ্টা করছিল রেহান আলম। যদিও তার আগেই সেখানে পৌছায় প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।আগ্নেয়াস্ত্র সহ রেহানকে গ্রেফতার করে পুলিশ।আজ তাকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।

প্রসঙ্গত, বিগত ১৫ দিনে মোট ৬টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে প্রধাননগর থানার সাদা পোশাকের পুলিশ।অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে গ্রেফতার করা হয়েছে ৭ জনকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes