ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানে বন দফতরের পাতা খাঁচায় খাঁচাবন্দী হল পূর্ণবয়স্ক চিতাবাঘ

জলপাইগুড়ি, ২৩ জুলাই: বন দফতরের খাঁচায় ধরা পড়লো পূর্ণবয়স্ক চিতাবাঘ, স্বস্তিতে চা বাগানের শ্রমিকরা। বৃহস্পতিবার সকালে ডুয়ার্সের গয়েরকাটা চা বাগানের ১০ নম্বর সেকশনে বন দফতরের পাতা খাঁচায় ধরা পড়ে পূর্ণবয়স্ক চিতাবাঘটি।

জানা গিয়েছে, গত কয়েকদিন ধরে চা বাগান এলাকায় চিতাবাঘের আনাগোনা দেখা যাচ্ছিল। পাশাপাশি ছাগল ও গরু নিখোঁজ হওয়ার অভিযোগও সামনে আসে। আতঙ্কে দিন কাটাচ্ছিলেন শ্রমিক ও তাঁদের পরিবার। পরিস্থিতি বিবেচনা করে বুধবার বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াড পাম্প হাউস সংলগ্ন এলাকায় ছাগলকে টোপ হিসেবে রেখে খাঁচা পাতে।

বৃহস্পতিবার সকালে শ্রমিকরা চিতাবাঘের গর্জন শুনতে পান।সেখানে গিয়ে দেখা যায়, পূর্ণবয়স্ক চিতাটি খাঁচার মধ্যে বন্দি রয়েছে। এরপর বন দফতরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে চিতাটিকে উদ্ধার করে নিয়ে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes