শিলিগুড়িতে ফের সোনার বিস্কুট উদ্ধার করল ডিআরআই, ধৃত ২

শিলিগুড়ি, ৪ জুলাইঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে সোনার বিস্কুট সহ দুজনকে গ্রেফতার করল ডিআরআই।ধৃতদের নাম শাহদাত হুসেন এবং সুরেন্দ্র কুমার শাহ।শাহদাত ঝাড়খন্ড এবং সুরেন্দ্র কুমার জলপাইগুড়ির বাসিন্দা।

জানা গিয়েছে, গোপন সূত্রে ডিআরআই এর কাছে খবর আসে যে ইন্দো-বাংলাদেশ বর্ডার থেকে শিলিগুড়ি হয়ে পাটনায় উদ্দেশ্যে সোনা পাচার করা হবে।এই খবর পেয়েই অভিযানে নামে ডিআরআই।শিলিগুড়ি জংশন এনবিএসটিসি বাস স্ট্যান্ডে শাহদাত হুসেনকে সন্দেহের ভিত্তিতে আটক করা হয়।তল্লাশি চালাতেই তার কাছে থাকা একটি ব্যাগে সোনার দুটি বিস্কুট উদ্ধার হয়।এরপর সোনার কোনো বৈধ নথী দেখাতে না পারায় তাকে গ্রেফতার করে ডিআরআই।

জিজ্ঞাসাবাদে শাহদাত হুসেন জানায়, সোনার বিস্কুট দুটি জলপাইগুড়ির দিনবাজারের বাসিন্দা সুরেন্দ্র কুমার শাহকে দিতে এসেছিল সে।তার বিনিময়ে ৩২ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকা পাওয়ার কথা ছিল তার।এরপরই ডিআরআই আধিকারিকেরা গতকাল রাতে সুরেন্দ্র কুমারকে জিজ্ঞাসাবাদ করতে শিলিগুড়িতে নিয়ে আসে।জিজ্ঞাসাবাদে সুরেন্দ্র কুমারও সোনা নেওয়ার কথা স্বীকার করে।

এরপরই দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে পেশ করা হয়েছে।

এই বিষয়ে ডিআরআই পক্ষের আইনজীবী ত্রিদীপ সাহা বলেন,উদ্ধার হওয়ার সোনার ওজন ৯৩৩ গ্রাম।যার বাজারমূল্য ৪৮ লক্ষ ৭০ হাজার।ধৃত সুরেন্দ্র কুমারের কাছ থেকে ৩২ লক্ষ ২৯ হাজার ৫০০ টাকাও উদ্ধার করেছে ডিআরআই। তদন্ত চলছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetpusulabetpusulabetholiganbetCasibomCasibomgrandpashabetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom holiganbetDeneme Bonusu Veren SitelerbahiscasinoultrabetgrandpashabetholiganbetjojobetholiganbetvdcasinosekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinoholiganbetazhar-itay.com grandpashabetpusulabetgobahisultrabetcratosroyalbetjojobet güncel girişmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomporn livespincocasibombetgitromabetradissonbetcratosroyalbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetjojobetjojobetjojobetmarsbahisgrandpashabetmarsbahispusulabetgrandpashabetjojobetjojobetjojobetjojobetpusulabetholiganbettambetmercurecasino girişbetplayMercurecasinocasibomgrandpashabetbettilt girişbettiltmatbetimajbetvdcasinomatbet güncel girişbetciopusulabetamkbet girişamkbetesbet girişibizabet girişibizabetjojobetcashwin girişbetgitjojobetgrandpashabetpusulabetgrandpashabet girişcasibom Built with ❤︎ by appycodes