দুই বোনকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু পুলিশের

শিলিগুড়ি,১৩ মেঃ দুই বোনকে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে।শিলিগুড়ির বারিভাষার রামনগর কলোনি এলাকার ঘটনা।অভিযুক্তদের নাম পবন অধিকারি ও ভোলা শাহ।বাড়ি ওই এলাকাতেই।ইতিমধ্যেই তাদের বিরুদ্ধে এনজেপি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।যদিও ঘটনার পর থেকেই পলাতক রয়েছে তারা।

অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় দুই বোনকে বাড়ির সামনে রাস্তা থেকে তুলে নিয়ে যায় অভিযুক্ত দুই যুবক।এরপর একটি বাড়িতে নিয়ে গিয়ে তাদের ধর্ষণ করে।বুধবার এনজেপি থানায় এই বিষয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।এদিকে বৃহস্পতিবার আচমকা অসুস্থ হয়ে পড়ে ছোট বোন।পরবর্তীতে পুলিশ দুই বোনকেই শারীরিক পরীক্ষার জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়।

এদিকে স্থানীয়রা জানান, পবন অধিকারি ও ভোলা শাহ অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত রয়েছে।তাদের কঠোর শাস্তির দাবি জানান তারা।ঘটনার পর অভিযুক্তদের বাড়িতে ভাঙচুর চালায় স্থানীয়রা।

পুলিশ সূত্রে খবর, পকসো ধারায় মামলা রুজু হয়েছে।অভিযুক্তদের খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobettipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabetcasibom Built with ❤︎ by appycodes