খড়িবাড়ি, ১৭ ফেব্রুয়ারিঃ রাজ্য সড়কে ডাম্পার ও ট্যাঙ্কারের দৌরাত্ম্য, এতেই ঘুম উড়ছে বাসিন্দাদের। খড়িবাড়িতে এই নিয়ে বাড়ছে ক্ষোভ।
অভিযোগ, প্রশাসনের পক্ষ থেকে হাইট বার বসানো হয়েছে। পাশাপাশি ১৫ টনের বেশি কোনো মালবাহী গাড়ি যাতায়াত করতে পারবে না।কিন্তু রাত হলেই বাড়ছে ডাম্পার ও ট্যাঙ্কারের দৌরাত্ম্য।
গতকাল গভীর রাতে ডাম্পারের দৌরাত্ম্যে আটকে পড়ে অ্যাম্বুলেন্স।এই কারণে ডাম্পার আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়িবাড়ি থানার পুলিশ। পুলিশের আশ্বাসে দীর্ঘ সময় পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয়দের অভিযোগ, ১৫ টনের বেশি গাড়ি চলাচল করে।স্প্রিড ব্রেকার উড়িয়ে নিয়ে চলাচল করে ডাম্পার। এরফলে ঘুমানো যায় না। রাতভর লাইনের পর লাইন ডাম্পার চলাচল করায় রাস্তায় অন্যান গাড়ি চালানোতেও বিপদ বাড়ছে। দ্রুত প্রশাসনকে ব্যবস্থা গ্রহণ করতে হবে বলে দাবি করে স্থানীয়রা।
