বেলাকোবার পাতিলাভাষা কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটির খুঁটি পুজো সম্পন্ন  

রাজগঞ্জ, ৮ সেপ্টেম্বরঃ খুঁটি পুজোর মধ্য দিয়ে দূর্গা পুজোর প্রস্তুতি শুরু করলো বেলাকোবার পাতিলাভাষা কদমতলা সার্বজনীন দুর্গাপূজা কমিটি।

এবছর ৫০ তম বর্ষে পদার্পণ করছে তাদের পূজা।আজ খুঁটি পূজোর মধ্যে দিয়ে শুরু হলো পুজোর প্রস্তুতি।

জানা গিয়েছে, বেলাকোবার এই পুজো বিধায়ক খগেশ্বর রায়ের পূজো নামেই পরিচিত। এই পুজো কমিটি দীর্ঘ কয়েক বছর ধরে বিগ বাজেটের থিম প্যান্ডেল করে আসছে।এবছরও থিম প্যান্ডেল এবং সুসজ্জিত আলোকসজ্জা থাকছে।বাজেট রয়েছে প্রায় ১৫ লক্ষ টাকা।

পুজোর পাশাপাশি চার দিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে।পুজোর দিনগুলিতে বহু লোকের সমাগম হবে বলে আশাবাদী পুজো উদ্যোক্তারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes