ডিউটি শেষে বাড়ি ফেরার পথে খড়িবাড়িতে  দুর্ঘটনায় মৃত্যু সিভিক ভলেন্টিয়ারের

খড়িবাড়ি,১০ আগস্টঃ খড়িবাড়িতে  পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মৃতের নাম নরেন্দ্র নাথ সিংহ।বুড়াগঞ্জের জোরপাখুরি জোতের বাসিন্দা ছিলেন তিনি।

খড়িবাড়ির চক্করমারি সংলগ্ন বাঞ্চাভিটা এলাকায় ডিউটি শেষ করে বাইক নিয়ে বাড়িতে ফেরার পথে জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়েন সিভিক ভলান্টিয়ার নরেন্দ্র নাথ সিংহ।এরপর স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে খড়িবাড়ি গ্রামীন হাসপাতাল ও পরে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।‌‌

বৃহস্পতিবার ময়নাতদন্তের পর প্রথমে খড়িবাড়ি থানায়  মরদেহ নিয়ে যাওয়া হয়।সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানানো হয়।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।এদিকে  মৃতদেহ বাড়িতে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন পরিবার ও আত্মীয়স্বজনরা। মৃতের দাদা রবীন্দ্র নাথ সিংহ বলেন, ডিউটি করে বাড়ি ফেরার পথে দূর্ঘটনা হয়। আমার চাই প্রশাসন আমাদের সাহায্য করুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes