ইস্টার্ন বাইপাসে প্রতিনিয়ত দুর্ঘটনার পরও সচেতন নন সাধারণ মানুষ, চলছে ট্রাফিক পুলিশ বিশেষ অভিযান

শিলিগুড়ি, ২৩ জুলাইঃ শিলিগুড়ির ইস্টার্ন বাইপাসে প্রতিনিয়ত ঘটে চলেছে পথ দুর্ঘটনা।একের পর এক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছেন বহু মানুষ।তবুও সচেতনতার অভাব স্পষ্ট সাধারণ নাগরিকদের মধ্যে। হেলমেট ছাড়াই রাস্তায় বাইক চালাতে দেখা যাচ্ছে অনেককে। এই অবস্থায় বৃহস্পতিবার ফের ঢাকেশ্বরী মোড়ে আশিঘর ট্র্যাফিক গার্ডের উদ্যোগে বিশেষ অভিযান চালানো হল।

ট্রাফিক আইন অমান্য করার জন্য একাধিক বাইক চালককে জরিমানা করা হয়। ইস্টার্ন বাইপাস সংলগ্ন পকেট রোড ব্যবহার করে অনেক বাইক আরোহী পুলিশি নজরদারি এড়িয়ে যাচ্ছেন বলেও অভিযোগ।

হেলমেট পুলিশকে এড়ানোর জন্য নয়, নিজের ও পরিবারের সুরক্ষার জন্য ব্যবহার করুন এই বার্তাই দিচ্ছেন ট্রাফিক পুলিশ আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes