জঙ্গল থেকে প্রতিনিয়ত লোকালয়ে ঢুকছে হাতি! নজরদারি রাখছে বনদপ্তর

শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ শিলিগুড়ি সংলগ্ন ফাঁড়াবাড়ি নেপালী বস্তি এলাকায় প্রতিনিয়ত ঢুকে পড়ছে হাতির দল।মূলত খাবারের সন্ধানেই বসতিপূর্ণ এলাকায় ঢুকে পড়ছে।আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। এলাকায় হাতি ঢুকলেও এখনও পর্যন্ত কোনোরকম ক্ষয়ক্ষতি বা আক্রমণের ঘটনা ঘটেনি।কিছুক্ষণ এলাকায় ঘোরাফেরা করে আবার জঙ্গলে ফিরে যাচ্ছে। এই বিষয়ে ডাবগ্রাম রেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় রাতের দিকে হাতিরা খাবারের খোঁজে বের হয়।পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।সাধারণ মানুষের মধ্যে অযথা আতঙ্ক যেন না ছড়ায় এবং কেউ যাতে ক্ষতিগ্রস্ত না হন সেই বিষয়টিও দেখা হচ্ছে।স্থানীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।পাশাপাশি বনদপ্তরের সঙ্গে যোগাযোগ রাখার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *