শিলিগুড়িতে ফুড সার্ভের নাম করে আধার কার্ড সংগ্রহ করছিল ৩ যুবক, পুলিশে দিল স্থানীয়রা

শিলিগুড়ি, ২৪ জুলাইঃ শিলিগুড়িতে বাড়ি বাড়ি গিয়ে ফুড সার্ভের নাম করে আধার কার্ড ও ওটিপি সংগ্রহ করছিল ৩ যুবক।সন্দেহ হওয়ায় ৩ যুবককে আটক করে পুলিশে দিলেন বাসিন্দারা।ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৪ নম্বর ওয়ার্ডের কুমোরটুলি এলাকায়।

জানা গিয়েছে, এদিন তিন যুবক এলাকায় আসে।এরপর বাড়ি বাড়ি গিয়ে বেসরকারি কোম্পানির তরফে ফুড সার্ভের নাম করে আধার কার্ড সহ অন্যান্য নথী চায় তারা।এক বাসিন্দার সন্দেহ হওয়ায় তাদের পরিচয়পত্র দেখতে চান তিনি।যদিও কোন বৈধ পরিচয়পত্র তারা দেখাতে পারেনি।এরপরই ৩ যুবককে আটকে রাখেন বাসিন্দারা।খবর দেওয়া হয় খালপাড়া ফাঁড়ির পুলিশকে।পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩ যুবককে আটক করে।

স্থানীয়রা জানান, এর আগেও এই ধরণের ঘটনা ঘটেছে।তাদের একটি টিম শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে মানুষের আধার কার্ড, ওটিপি সংগ্রহ করছে।৩ বছর আগেও এভাবেই এলাকার এক বাসিন্দাকে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা খোয়াতে হয়েছিল।

গোটা ঘটনার তদন্তে নেমেছে খালপাড়া ফাঁড়ির পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobeturfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobetdeneme bonusu veren siteleriptvmatbetmatbetimajbetgrandpashabetvdcasinopusulabetholiganbetjojobetmegabahisgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetazhar-itay.com grandpashabetpusulabetkavbetjojobetjojobet güncel girişjojobetmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetpusulabetcasibomdeneme bonusu veren sitelerjojobet girişgrandpashabetholiganbetholiganbetholiganbetjojobetjojobetjojobetjojobetjojobetjojobetteosbetjojobetjojobetjojobetjojobetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetcasibomcasibomgrandpashabetcratosroyalbet girişesbet girişcratosroyalbetbetpuan girişgrandpashabetmatbet güncel girişmatbetimajbetpusulabetsuperbetinpusulabet güncel girişbetciobetpuangrandpashabetwbahis girişwbahisgrandpashabettambetbetsalvador girişbetsalvadorjojobetjojobetgrandpashabetgrandpashabet girişgrandpashabet girişsuperbetin giriştaraftarium24deneme bonusu veren sitelermegabahis Built with ❤︎ by appycodes