উত্তরবঙ্গ, খবর, জলপাইগুড়ি
ফুলবাড়িতে ঘর থেকে গৃহবধূর ঝুলন্ত দেহ উদ্ধার, ঘটনায় চাঞ্চল্য
ফুলবাড়ি, ৬ জুলাইঃ ঘর থেকে উদ্ধার হল গৃহবধূর ঝুলন্ত দেহ। ঘটনাটি ঘটেছে ফুলবাড়ি ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রাজীব পাড়ায়। মৃতার নাম সুমিতা রায় বর্মন।
পরিবার সূত্রে জানা গিয়েছে, গতকাল বিকেলে স্বামী-স্ত্রীর মধ্যে সামান্য কথা কাটাকাটি হয়। এরপর স্বামী বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পরে তিনি বাড়ি ফিরে ঘরে ঢুকে স্ত্রীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
এরপর দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পারিবারিক অশান্তির জেরেই এই ঘটনা, নাকি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।
