ফুলবাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু সাইকেল আরোহীর

রাজগঞ্জ,১৬ ডিসেম্বরঃ ফুলবাড়িতে মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক সাইকেল আরোহীর। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের ফুলবাড়ির আমাইদিঘী এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন রাতে কাজ থেকে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি।সেইসময় আমাইদিঘী এলাকায় একটি ট্রেলারের সাথে সংঘর্ষ হয় সাইকেলটির।ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই সাইকেল আরোহীর।এদিকে ট্রেলারটি সাইকেল আরোহীর মাথার ওপর দিয়ে চলে যাওয়ায় মৃত ব্যক্তিকে শনাক্ত করা যাচ্ছে না বলে জানা গিয়েছে।

পরবর্তীতে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় এনজেপি থানার পুলিশ।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobet Built with ❤︎ by appycodes