ফুলবাড়িতে পাইপ ফেটে জলের অপচয়, পরিদর্শনে বিধায়ক শিখা চ্যাটার্জি

রাজগঞ্জ, ৩১ অক্টোবরঃ ফুলবাড়িতে পানীয় জল সরবরাহের পাইপ ফেটে জলের অপচয় হচ্ছে।রবিবার ঘটনাস্থল পরিদর্শন করলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়ক শিখা চ্যাটার্জি।

জানা গিয়েছে, ফুলবাড়ি থেকে তিস্তা সেচ নালার জল পরিশ্রুত করার পর শিলিগুড়িতে সরবরাহ করা হয়।তবে ফুলবাড়ি বাইপাস মোড়ে সেই পাইপ ফেটে কয়েক বছর ধরে জলের অপচয় হচ্ছে।এদিন ঘটনাস্থল পরিদর্শন করেন বিধায়ক শিখা চ্যাটার্জি।

এদিন শিখা চ্যাটার্জি বলেন,  ফুলবাড়ি থেকে শিলিগুড়িতে পানীয় জল সরবরাহ করা হয়।তবে চাহিদার তুলনায় জলের ঘাটতি রয়েছে।ফুলবাড়ি এলাকার বাসিন্দারা পানীয় জল থেকে বঞ্চিত।স্থানীয় প্রশাসন ও পিএইচই দপ্তর বিষয়টি জানে।তারপরও কেন মেরামত করা হয়নি তা বুঝতে পারছিনা।তবে জল অপচয়ের বিষয়টি আমি পিএইচই দপ্তরকে জানাবো।তারপরও কাজ না হলে বিষয়টি বিধানসভায় তুলব।প্রয়োজনে আন্দোলনে নামবো।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes