রাতের অন্ধকারে গাছ কেটেছে দুষ্কৃতীরা, পুলিশ ও বনদপ্তরে অভিযোগ দায়ের করল ব্যবসায়ীরা

শিলিগুড়ি,৩ নভেম্বরঃ রাতের অন্ধকারে সেবক মোড়ে রাস্তার পাশে থাকা বিশালাকার দুটি গাছ কেটেছে দুষ্কৃতীরা।ঘটনা ঘিরে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা।ইতিমধ্যেই এই বিষয়ে পুলিশ এবং বনদপ্তরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি।ঘটনা ঘিরে ক্ষোভ প্রকাশ করেছেন পরিবেশ প্রেমীরা।

বহু বছর ধরে সেবক মোড়ে রাস্তার পাশে ছিল বিশালাকার গাছ দুটি।মঙ্গলবার গভীর রাতে দুষ্কৃতীরা এই ঘটনাটি ঘটিয়েছে।পরবর্তীতে হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতি ও পরিবেশপ্রেমী সংগঠনের নজরে আসে এই ঘটনা।ওই এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা।

হিলকার্ট রোড ব্যবসায়ী সমিতির সভাপতি বিজয় গুপ্তা বলেন, ব্যবসায়ীরা মিলেই এই গাছগুলি লাগিয়েছিলেন।এই গাছগুলোর উচ্চতা বাড়ায় তাদের দোকানের সাইনবোর্ড দেখতেও সমস্যা হত কিন্তু কখনোই এই গাছ কাটার কথা কেউ ভাবেনি।তার অনুমান, বিজ্ঞাপন এজেন্সি তাদের সুবিধার্থে এ কাজ করতে পারে।কারণ গাছের ফলে তাদের বিজ্ঞাপনগুলি ঢেকে যাচ্ছিল।

পরিবেশপ্রেমী অনিমেষ বসু এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।তিনি বলেন,এই গাছের ফলে পাখিরা আশ্রয় পেত।যেখানে বর্তমানে চড়ুই পাখির সংখ্যা একেবারেই কমে এসেছে সেখানে শিলিগুড়ি শহরে এখনো চড়ুই পাখি দেখা যায় এবং সেই চড়ুই পাখিদের থাকার জায়গাই এই বড়-বড় গাছ।কিন্তু এই গাছ কেটে ফেলাতে পাখিও বিলুপ্তির পথে এগোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusbetparkjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobetGrandpashabet girişurfa konteynerşanlıurfa konteynerbetciomatadorbetsahabetmatadorbetVDCasinocasibom casibom holiganbetsekabet girişpusulabet girişpusulabet girişgrandpashabet girişgameofbetbetgitgrandpashabetholiganbetgameofbetgameofbetbetparkbetparkbetparkjojobet girişDeneme Bonusu Veren SitelerbahiscasinoCasibom betparksekabetpusulabetgrandpashabetvdcasinomatadorbetsahabetonwinmatadorbetsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişradissonbetazhar-itay.com grandpashabetpusulabet girişkazandrabetpark girişbetwoonjojobet güncel giriştipobetholiganbet girişpusulabetjojobetcasibomjojobetholiganbetsuperbetingrandpashabetgrandpashahbetcasibomjojobetgrandpashabet girişbetpuanbetplay girişgrandpashabetgrandpashabetbetbeygrandpashabet girişholiganbet girişbetgitcratosroyalbetgameofbet girişgameofbet girişholiganbetholiganbetradissonbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetcasibomcasibompusulabet girişbetbeycasibomcashwincasibomcasibomcasibomgrandpashabetdeneme bonusu veren sitelerdedebet Built with ❤︎ by appycodes