গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি বিক্রি করে দেওয়া হতো বিহারে, গ্রেফতার চক্রের মাস্টারমাইন্ড

শিলিগুড়ি, ১৬ মেঃ গাড়ি ভাড়া নিয়ে সেই গাড়ি বিক্রি করে দেওয়া হতো বিহারে।এই চক্রের পর্দা ফাঁস করলো প্রধাননগর থানার পুলিশ।ঘটনায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।গ্রেফতারের পর ধৃতকে পুলিশ হেফাজতে নিয়ে দুটি গাড়িও উদ্ধার হয়েছে।

জানা গিয়েছে, এই চক্রের মাস্টারমাইন্ড অবেধ রায়।কিছুদিন আগে রাজীব চন্দ্রা নামে এক ব্যক্তি প্রধাননগর থানায় অভিযোগ দায়ের করেন।ব্যক্তির অভিযোগ, অবেধ রায় তার কাছে থেকে দুটি গাড়ি ভাড়া নেয়।এরপর থেকে হঠাৎই উধাও হয়ে যায় সে।অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে গত ১২ মে অভিযুক্ত অবেধ রায়কে গ্রেফতার করে পুলিশ।এরপর ১৩ মে ধৃতকে আদালতে পেশ করে ৪ দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

পুলিশ হেফাজতে নিয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা বিষয়টি জানতে পারে পুলিশ।পুলিশ সূত্রে খবর, ধৃত গাড়ি ভাড়ায় নিয়ে নেপাল বর্ডার হয়ে বিহারে বিক্রি করে দিতো।শিলিগুড়ির বেশকিছু ট্রাভেল এজেন্সির সঙ্গে জড়িত ছিল অবেধ।প্রধাননগর থানার পাশাপাশি ভক্তিনগর থানাতেও তার বিরুদ্ধে বেশকিছু গাড়ি চুরির অভিযোগ রয়েছে।সিকিমেও ধৃতের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ রয়েছে।

আজ ফের ধৃতকে শিলিগুড়ি আদালতে পেশ করা হয়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes