গাড়ি চালকদের সতর্ক করতে রাস্তায় নামলো ‘ছোটা ভিম’ এবং ‘ডোরেমন’

শিলিগুড়ি, ২৫ নভেম্বরঃ শিলিগুড়িতে শব্দ দূষণ রোধে গাড়ি চালকদের সতর্ক করতে এবারে রাস্তায় নামলো ‘ছোটা ভিম’ এবং ‘ডোরেমন’।

শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জংশন ট্রাফিক গার্ডের তরফে শব্দ দূষণ রোধে নতুন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।পুলিশের এই উদ্যোগে সামিল হয়েছে স্কুল পড়ুয়ারাও।স্কুল পড়ুয়াদের পাশাপাশি আজ রাস্তায় নেমেছে ‘ছোটা ভিম’ এবং ‘ডোরেমন’।নো হর্ণ প্লিজ প্ল্যাকার্ড হাতে গাড়ি চালককে বিনা কারণে হর্ণ না বাজানোর বার্তা দিচ্ছে ‘ছোটা ভিম’ এবং ‘ডোরেমন’।

প্রায়শই দেখা যায় ট্রাফিক পয়েন্ট এবং রাস্তায় বিনা কারণে অনেকেই হর্ণ বাজান।যা পরিবেশের জন্য ক্ষতিকারক।শব্দ দূষণ রোধ না করা গেলে আগামীতে মানুষের বিভিন্ন সমস্যা হবে।ভবিষ্যতের এই বিপদের কথা মাথায় রেখে জংশন ট্রাফিক গার্ডের আইসি সুবীর দত্তের উদ্যোগে ‘নো হর্ণ প্লিজ’সচেতনতা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।এই কর্মসূচির আওতায় আজ রাস্তায় নেমেছে ‘ছোটা ভিম’ এবং ‘ডোরেমন’।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetticketmobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetJojobetkargabetperabetimajbetJojobetJojobetJojobetjojobetgrandpashabetjojobetjojobet Built with ❤︎ by appycodes