পুরোনো বিবাদের জেরে যুবককে খুনের চেষ্টা, পলাতক অভিযুক্ত

মালদা,১৪ জানুয়ারিঃ পুরোনো বিবাদের জেরে যুবককে কুপিয়ে খুনের চেষ্টা।সোমবার রাতে ঘটনাটি ঘটেছে মালদার পুখুরিয়া থানার চাঁদপুর এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।আহতের নাম কামাল শেখ(৩৪)।ঘটনায় অভিযুক্তের নাম মঙ্গলু শেখ।

কামালের পরিবারের সদস্যরা জানান,কিছুদিন ধরে মঙ্গলু কামালের নামে টাকা পাবে বলে অপপ্রচার করায় বচসা হয় দুই জনের মধ্যে।ডাকা হয় সালিশী সভা।কিন্তু সেই সভায় মঙ্গলু উপস্থিত হয়নি।এরপর বাধ্য হয়ে কামাল পুখুরিয়া থানায় মঙ্গলুর নামে অভিযোগ দায়ের করে।অভিযোগ সোমবার রাতে বাড়ি ফেরার পথে মঙ্গুল হাঁসুয়া নিয়ে কামালের ওপর চড়াও হয় ও তার মাথায় হাঁসুয়া দিয়ে আঘাত করে খুনের চেষ্টা করে।তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসতেই অভিযুক্ত পালিয়ে যায়।

আহত কামালকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করা হয়।গোটা ঘটনায় ইতিমধ্যেই পুখুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে কামাল শেখের পরিবার।এদিকে ঘটনার পর থেকে অভিযুক্ত মঙ্গলু শেখ পলাতক।ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet güncel girişjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibompusulabet girişmatbet girişmatbet güncel girişpusulabet girişjojobetjojobet girişsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibombahiscasinocasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabetdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes