নকশালবাড়িতে ইলেকট্রিক সামগ্রীর গোডাউন থেকে চুরি, গ্রেফতার অভিযুক্ত

নকশালবাড়ি, ১৮ মেঃ ইলেকট্রিক সামগ্রীর গোডাউন থেকে চুরির ঘটনায় বড় সাফল্য পেল নকশালবাড়ি থানার পুলিশ। জানা গিয়েছে, গত ১৪ মে নকশালবাড়ির দেশবন্ধুপাড়ার একটি গোডাউন থেকে একাধিক ইলেকট্রিক্যাল সামগ্রী চুরি হয়। অভিযোগ পেয়ে তদন্তে নেমে গোপাল সাহানীকে গ্রেফতার করে রিমান্ডে নেয় পুলিশ। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গতকাল রাতে অগ্নু গোয়ালাকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত অগ্নু গোয়ালা ইলেকট্রনিক সামগ্রীর দোকান রয়েছে। গোপাল সাহানী ইলেকট্রনিক সামগ্রী চুরি করে অগ্নুকে বিক্রি করতো। ধৃতের দোকান থেকে চুরির সামগ্রী উদ্ধার করে পুলিশ।আজ ধৃতকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *