বাড়ির শৌচালয় থেকে মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধার, চাঞ্চল্য ফুলবাড়িতে

রাজগঞ্জ, ১৫ নভেম্বরঃ বাড়ির শৌচালয় থেকে এক মহিলার গলার নলি কাটা দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য।ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের ফুলবাড়ি ২ গ্রাম পঞ্চায়েতের চতুরাগছ খাটাল বস্তিতে।মৃতার নাম রিয়া বিশ্বাস ( ২৮ )। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,খাটালবস্তিতে বাড়িতে  স্বামী অমিও বিশ্বাস তার স্ত্রী রিয়া ও তাদের পাঁচ বছরের ছেলেকে নিয়ে থাকতেন।অমিও কাঠমিস্ত্রির কাজ করেন।কালীপুজোর পর অমিওর ভাই বাড়িতে আসে।এরপর গত রবিবার মাকে আনতে যাবে বলে দুই ভাই নদীয়ার উদ্দেশ্যে যায়।মঙ্গলবার ভোরে শিশুটির কান্না শুনতে পেয়ে ছুটে আসেন  প্রতিবেশীরা।শিশুটি জানায় তার মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না।এরপর প্রতিবেশীরা খুঁজতে গিয়ে দেখেন বাড়ির শৌচালয়ের মধ্যে রিয়ার গলার নলি কাটা রক্তাক্ত দেহ পড়ে রয়েছে।

ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নিউ জলপাইগুড়ি থানার পুলিশ, এসিপি ইস্ট শুভেন্দ্র কুমার ও গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে।গোটা ঘটনার তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

এই বিষয়ে গ্রাম পঞ্চায়েত প্রধান দিলীপ রায় বলেন, খুব দুঃখজনক ঘটনা।পুলিশ তদন্ত করছে।আসল ঘটনা নিশ্চয়ই বেরিয়ে আসবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinperabetjokerbetmobilbahisjojobetjojobetJojobetkargabetpusulabetpusulabetpokerklasjojobetJojobetGrandpashabetmariobetGrandpashabeturfa konteynerşanlıurfa konteynergrandpashabet girişcasibomsekabet girişpusulabet girişVDCasinosuperbetincasibom casibom pusulabet güncel girişbetplaycasinomilyoncasinomilyonbetsalvadorteosbetbahiscasinoradissonbetholiganbetjojobetjojobetjojobetpornobahiscasinocasibommatbetsekabetimajbetpusulabetbetciosekabetjojobetmarsbahisholiganbetgrandpashabetimajbetteosbetonwin girişsahabet girişpornoŞans Casinojojobet grandpashabetazhar-itay.com grandpashabetbets10betwoonjojobetperabetperabet girişperabet girişjojobetcasibomtipobetgrandpashabetjojobetjojobetholiganbetradissonbetbahiscasinoteosbetbetsalvadorcasinomilyonbetplaymercurecasinocasibomcasibomgrandpashabet girişcasibom girişcasibomgrandpashabet giriş Built with ❤︎ by appycodes