শিলিগুড়িতে কোটি টাকার সোনা সহ গ্রেফতার ২ মহিলা

শিলিগুড়ি, ২৮ এপ্রিলঃ গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি স্টেশনে অভিযান চালিয়ে কোটি টাকার সোনা সহ দুই মহিলাকে গ্রেফতার করল ডিআরআই।গ্রেফতার দুই মহিলার নাম লীলা গোস্বামী এবং মৌসুমি অধিকারী।দুজনই উত্তর ২৪ পরগণার বাসিন্দা।

জানা গিয়েছে, বুধবার এনজেপি স্টেশনে দাঁড়িয়ে থাকা রাজধানী এক্সপ্রেসে অভিযান চালায় ডিআরআই আধিকারিকেরা।ট্রেনে থাকা লীলা গোস্বামী এবং মৌসুমি অধিকারীকে ট্রেন থেকে নামিয়ে তল্লাশি নেওয়া হয়।তল্লাশি চালিয়ে দুই মহিলার ব্যাগে থাকা জুতোর মধ্যে ১৬ পিস সোনার বিস্কুট উদ্ধার হয়।উদ্ধার হওয়া সোনার বিস্কুটের কোনো বৈধ নথী দেখাতে না পারায় কাস্টমস অ্যাক্টের আওতায় দুই মহিলাকে গ্রেফতার করে ডিআরআই।উদ্ধার হওয়া সোনার ওজন ২ কিলো ৬৫৬ গ্রাম।যার বাজারমূল্য ১ কোটি ৩৯ লক্ষ ৪৪ হাজার টাকা।

এই বিষয়ে সরকারী পক্ষের আইনজীবী সৌমিক সেনগুপ্ত বলেন, বুধবার গোপন সূত্রের খবরের ভিত্তিতে এনজেপি স্টেশন থেকে দুই মহিলাকে সোনা পাচারের অভিযোগে গ্রেফতার করে ডিআরআই।ধৃত দুই মহিলার কাছ থেকে ১ কোটি ৩৯ লক্ষ টাকার সোনা উদ্ধার হয়েছে।  

আজ ধৃত দুই মহিলাকে শিলিগুড়ি আদালতে পেশ করা হলে তাদের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabetjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetpusulabetpusulabetholiganbetCasibomCasibomgrandpashabetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom holiganbetDeneme Bonusu Veren SitelerbahiscasinokingroyalgrandpashabetholiganbetjojobetholiganbetvdcasinosekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinoholiganbetazhar-itay.com grandpashabetpusulabetgobahisultrabetcratosroyalbetjojobet güncel girişmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomporn livespincocasibombetgitromabetradissonbetcratosroyalbetgrandpashabetgrandpashabetholiganbetholiganbetcasibomjojobetjojobetmarsbahisgrandpashabetmarsbahispusulabetgrandpashabetjojobetjojobetjojobetjojobetpusulabetholiganbettambetmercurecasino girişbetplayMercurecasinocasibomgrandpashabetbettilt girişbettiltmatbetimajbetvdcasinomatbet güncel girişbetciopusulabetamkbet girişamkbetesbet girişibizabet girişibizabetjojobetcashwin girişcasibomcasibom girişgrandpashabetgrandpashabet girişgrandpashabet girişcasibom Built with ❤︎ by appycodes