খড়িবাড়ি, ২৩ মেঃ ফের সীমান্ত এলাকায় আগ্নেয়াস্ত্র উদ্ধার।খড়িবাড়ির ভারত- নেপাল সীমান্ত এলাকায় রাস্তা থেকে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র।
জানা গিয়েছে, গৌরসিংজোতের এসএসবি ক্যাম্পের পাশে একটি কালো প্লাস্টিকে দেশি আগ্নেয়াস্ত্র পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় পুলিশকে।খবর পেয়ে খড়িবাড়ির পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আগ্নেয়াস্ত্রটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
কোথা থেকে এই আগ্নেয়াস্ত্র এলাকায় এলো তা খতিয়ে দেখছে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ।
