বাগডোগরা, ১ মেঃ আজ বুদ্ধ পূর্ণিমা, গৌতম বুদ্ধের ২৫৮৮ তম আবির্ভাব দিবস।এদিন আপার বাগডোগরার একটি বুদ্ধ গুম্ফার পক্ষ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। শোভাযাত্রার বৌদ্ধ ধর্মাবলম্বী প্রচুর মানুষ অংশ নেন।
জানা গিয়েছে। এদিন চিরাচরিত প্রথায় সিঙ্গা সহ অনান্য বাদ্যযন্ত্র বাজিয়ে শোভাযাত্রায় অংশগ্রহন করেন বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষেরা।অধিকাংশ মহিলাদের মাথায় ছিল পবিত্র গ্রন্ত্র ত্রিপিটক।বৌদ্ধ পুরোহিত লামাকেও শোভাযাত্রায় হাঁটতে দেখা যায়।
এদিন বুদ্ধ গুম্ফাতে সারাদিন ব্যাপী বিশেষ পুজো অর্চনার ব্যবস্থা করা হয়েছে।এই শোভাযাত্রা দাঁড়াগাওঁ গুম্ফা থেকে বেরিয়ে ধর্মকাটা অবধি যায়, পরে ফের গুম্ফাতে ফিরে আসে।
