গন্ডারের খড়গ ও হাতির দাঁত সহ গ্রেফতার ৩ আন্তর্জাতিক পাচারকারী

রাজগঞ্জ, ১৮ জানুয়ারিঃ গন্ডারের খড়গ ও হাতির দাঁত সহ তিন আন্তর্জাতিক পাচারকারীকে গ্রেফতার করল বৈকুন্ঠপুর বনবিভাগের উত্তরবঙ্গের স্পেশাল ফোর্স। ধৃতদের নাম ভুটানের অর্জুন তিওয়ারি, সিকিমের সুভাষ ছেত্রী এবং আলিপুরদুয়ারের পিটার রাই।

টাস্ক ফোর্সের প্রধান তথা বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত বলেন, গোপন সূত্রের খবর খবর পাওয়া যায় বন্যপ্রাণীর দেহাংশ বাইরে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সূত্রের ভিত্তিতে টোটো চালক সেজে শুক্রবার মালবাজার এলাকা থেকে ওই তিন পাচারকারীকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে উদ্ধার হয় গন্ডারের একটি গোটা খড়গ এবং প্রায় ৫০০ গ্রাম ওজনের হাতির দাঁতের টুকরো। পাচারের কাজে ব্যবহৃত দুটি চার চাকার ছোট যাত্রীবাহী গাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। ধৃতদের শনিবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbettipobet Built with ❤︎ by appycodes