অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশের আগে গ্রেফতার বিদেশী ফুটবলার সহ ভারতীয় যুবক

নকশালবাড়ি, ১৩ ফেব্রুয়ারিঃ অবৈধভাবে ভারত থেকে নেপালে প্রবেশ করার সময় গ্রেফতার হল বিদেশী ফুটবলার সহ এক ভারতীয় যুবক।ধৃত ফুটবলারের নাম আবদুল্লা আবুবকর, সেনেগালের বাসিন্দা।ভারতীয় যুবকের নাম মুকেশ ঠাকুর।বিহারের বাসিন্দা।

জানা গিয়েছে, নকশালবাড়ির লালিজোত সীমান্তে এস‌এসবির হাতে ধরা পড়ে বিদেশি ফুটবলার সহ ভারতীয় যুবক। ভারত নেপাল সীমান্ত দিয়ে নেপালে প্রবেশ করার চেষ্টা করছিল তারা।

এস‌এসবি সূত্রে খবর, ২০১৯ সালে নেপালে ফুটবল খেলতে এসেছিল সেনেগালের এই ফুটবলার।সোমবার অবৈধভাবে নেপালে প্রবেশ করতে গিয়ে এস‌এসবির জ‌ওয়ানদের হাতে ধরা পড়ে।অন্যদিকে বিদেশি ফুটবলারকে সীমান্ত পারাপারের সুবিধা করে দেওয়ার অভিযোগে বিহারের বাসিন্দা মুকেশ ঠাকুরকে গ্রেফতার করে নকশালবাড়ি পুলিশের হাতে তুলে দেয় এসএসবি।

ধৃতদের আজ শিলিগুড়ি মহকুমা আদালতে পাঠানো হয়েছে।গোটা ঘটনার তদন্তে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobet güncel girişjokerbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetcasibomromabettipobetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibomsekabet girişmatbet girişpusulabet girişVDCasinojojobetjojobet girişsuperbetin girişbetplaycasinomilyoncasinomilyonteosbetbahiscasino1winbetgitradissonbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomgameofbet girişcasibomjojobetbetciograndpashabetimajbetgrandpashabet girişgrandpashabetsekabetmatbetimajbetsekabetmatbet girişimajbet girişsekabetcasibomgrandpashabetdeneme bonusu veren siteler Built with ❤︎ by appycodes