রাজগঞ্জে গুটখার বিরুদ্ধে পুলিশের অভিযান, গ্রেফতার ৪   

রাজগঞ্জ, ৯ নভেম্বরঃ গুটখার বিরুদ্ধে অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে গ্রেফতার ও প্রচুর পরিমাণে গুটখা বাজেয়াপ্ত করল রাজগঞ্জ থানার পুলিশ।ধৃতরা হল রাজগঞ্জের স্কুলপাড়ার অমিত ঘোষ (৪৫ ), সুভাষপল্লির রকি মহম্মদ (৩০), ফাটাপুকুরের অরুন ঠাকুর (৪৬) এবং ঝাঞ্জুপাড়ার সারন সাহা (২৬)।

মঙ্গলবার রাজগঞ্জ বাজার ও ফাটাপুকুরে অভিযান চালানো হয়।এদিন ব্যবসায়ীদের তামাক ও নিকোটিন যুক্ত পানমশলা ও গুটখা বিক্রি না করার ব্যাপারে  সতর্ক করা হয়।পাশাপাশি কয়েকটি দোকানে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে গুটখা বাজেয়াপ্ত করা হয়।ঘটনায় ৪ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।      

প্রসঙ্গত, ৭ নভেম্বর থেকে এক বছরের জন্য তামাক ও নিকোটিন যুক্ত গুটখা ও পানমশলা তৈরি, মজুত ও বিক্রির উপর নিষেধাজ্ঞা জারি করেছে রাজ্য সরকার।সেই নির্দেশ অনুযায়ী রাজগঞ্জ থানা এদিন অভিযানে নামে।অন্যদিকে বেলাকোবা ফাঁড়ির পুলিশের তরফেও অভিযান চালানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbetmobilbahisritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes