হাতির হানায় মৃত্যু চা শ্রমিকের

আলিপুরদুয়ার, ১১ জানুয়ারিঃ সাত সকালে হাতির হানায় মৃত্যু চা শ্রমিকের।ঘটনাটি ঘটেছে আলিপুরদুয়ার জেলার মাদারিহাটের হান্টাপাড়া চা বাগানে।মৃতের নাম কান্ডে মুন্ডা।

জানা গিয়েছে, সোমবার সকালে হান্টাপাড়া চা বাগানের ২৯ নম্বর সেকশনে চা গাছ পরিচর্চার কাজ করছিলেন তিনি।ঘন কুয়াশার মধ্যে ওই চা শ্রমিককে আচমকাই পেছন থেকে একটি বুনো হাতি আক্রমণ করে।

গুরুতর জখম অবস্থায় কান্ডে মুন্ডাকে মাদারিহাট প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানেই তাঁর মৃত্যু হয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান জলদাপাড়া জাতীয় উদ্যানের বনকর্মীরা।বনদপ্তরের তরফে মৃতের পরিবারকে ৪ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbettipobet Built with ❤︎ by appycodes