রাজগঞ্জের ধুমডাঙ্গী আশ্রমে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের  আয়োজন

রাজগঞ্জ, ৪ ফেব্রুয়ারিঃ রাজগঞ্জের ধুমডাঙ্গী আশ্রমে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের  আয়োজন করা হল।

রবিবার রাজগঞ্জ ব্লকের পানিকৌড়ি গ্রাম পঞ্চায়েতের ধুমডাঙ্গী আশ্রমে সমাজসেবী দেবাশীষ সর্দার এর উদ্যোগে আশ্রম প্রাঙ্গনে  বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা,আয়ুর্বেদিক চিকিৎসা শিবিরের আয়োজন করা হয়। এছাড়াও এলাকার ৩০ জন দুঃস্থ মানুষের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।

এই বিষয়ে সমাজসেবী দেবাশীষ সর্দার জানান, গ্রামের মানুষ অর্থের অভাবে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারেন না। গ্রামের মানুষের কথা চিন্তা করে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া প্রচন্ড শীতে গ্রামের মানুষ অর্থের অভাবে কম্বল কিনতে পারে না তাদের কথা ভেবে কম্বল তুলে দেওয়া হল।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetPerabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabettipobetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes