বকেয়া কর আদায়ে বড় পদক্ষেপ আয়কর বিভাগের, জয়সওয়াল দম্পতির সম্পত্তি বাজেয়াপ্ত

শিলিগুড়ি, ৩১ জুলাইঃ বেশ কয়েক বছর ধরে কোটি কোটি টাকার বকেয়া আয়কর পরিশোধ না করায় ফের বড় পদক্ষেপ গ্রহণ করলো আয়কর বিভাগ।মাটিগাড়ার উত্তরায়ণ টাউনশিপের লুমিনা অ্যাপার্টমেন্টে ওম প্রকাশ জয়সওয়াল এবং তার স্ত্রী সোনি জয়সওয়ালের নামে একটি ফ্ল্যাট বাজেয়াপ্ত করা হয়েছে। এদিন আয়কর বিভাগের এই অভিযানে ফ্ল্যাটের মূল প্রবেশদ্বারে সম্পত্তি বাজেয়াপ্ত করার নোটিশও টাঙ্গিয়ে দেওয়া হয়েছে।আয়কর বিভাগের আধিকারিকদের তরফে জানা গিয়েছে, জয়সওয়াল দম্পতি গত ১০ বছর ধরে প্রায় সাড়ে তিন কোটি টাকা আয়কর বকেয়া রেখেছেন।আয়কর জমা দেওয়ার জন্য বেশ কয়েকবার নোটিশও পাঠানো হয়। এরপরও বকেয়া আয়কর জমা না দেওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করা হল।এক মাসের মধ্যে সম্পূর্ণ বকেয়া কর পরিশোধ করা না হলে বাজেয়াপ্ত করা সম্পত্তি নিলামে তোলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Built with ❤︎ by appycodes