জলপাইগুড়িতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ৫

জলপাইগুড়ি, ২১ জুনঃ গোপন সূত্রে খবর পেয়ে আগ্নেয়াস্ত্র সহ ৫ দুস্কৃতিকে গ্রেফতার করলো জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ।ধৃতরা প্রত্যেকেই জলপাইগুড়ি ও হলদিবাড়ি এলাকার বাসিন্দা।

জানা গিয়েছে,শনিবার গভীর রাতে পুলিশের কাছে খবর আসে কিছু দুষ্কৃতি জলপাইগুড়ি দিনবাজার এলাকায় জড়ো হয়েছে। খবর পেয়েই দিনবাজারের তিনকুনিয়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান ও একটি কার্তুজ সহ ছুরি,লোহার রড এবং চুরি যাওয়া মোবাইল উদ্ধার হয়।

পুলিশের জিজ্ঞাসাবাদে ধৃতরা জানায়, শিলিগুড়ির বিভিন্ন জায়গা থেকে মোবাইল গুলি চুরি করেছে তারা।এদিন কোনো অপরাধমূলক কাজের উদ্দেশ্যে এলাকায় জড়ো হয়েছিল বলে জানান জলপাইগুড়ি অতিরিক্ত পুলিশ সুপার শ্রীকান্ত জগন্নাথ ইলোয়ার্ড।ধৃতদের আজ জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusjojobetcasinopermobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetcratosroyalbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotjojobettipobetGrandpashabet Güncel Girişurfa haberşanlıurfa habergrandpashabet girişmatadorbetcasibomgrandpashabet girişmatbet güncel girişsahabetonwinjojobetjojobetmatadorbetsekabetpusulabetholiganbetgrandpashabetpalacebetteosbetteosbetbahiscasino1winbetgitromabetgameofbetcratosroyalbetgrandpashabetjojobet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetpadişahbetcasibomromabetcasibom Built with ❤︎ by appycodes