চলছে মাধ্যমিক পরীক্ষা, উচ্চস্বরে মাইক বাজানোয় কড়া পদক্ষেপ প্রশাসনের

জলপাইগুড়ি,২০ ফেব্রুয়ারিঃ মাধ্যমিক পরীক্ষার জন্য মাইক বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে প্রশাসন। এরপরও বুধবার রাতে প্রশাসনের নিষেধাজ্ঞাকে তোয়াক্কা না করে জলপাইগুড়ি শহরের বেগুনটারি মোড়ের জনবহুল এলাকায় উচ্চস্বরে বাজানো হচ্ছিল মাইক।  

থানার অভিযোগ আসতেই  নড়েচড়ে বসে কোতোয়ালি থানার পুলিশ। পুলিশ অভিযান চালিয়ে মাইক ও সব যন্ত্রাংশ বাজেয়াপ্ত করে থানায় নিয়ে আসে।

 এই বিষয়ে কোতোয়ালি থানায় আই সি বিশ্বাশ্রয় সরকার বলেন, “মাধ্যমিক পরীক্ষা চলছে৷ তারপরেও মাইক ও বক্স বাজানো  হচ্ছিল। আদালতের মাধ্যমে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে”।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusdasdasdroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet Jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibomholiganbetmatadorbet Built with ❤︎ by appycodes