গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা দশম শ্রেণীর ছাত্রীর, চাঞ্চল্য

জলপাইগুড়ি,৫ মার্চঃ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করল জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনীর এক দশম শ্রেণীর ছাত্রী। মৃত ছাত্রীর নাম রসিদা খাতুন।

জানা গিয়েছে, গতকাল সন্ধ্যায় জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনীর বাসিন্দা মহঃ রহিমের ১৬ বছরের কন্যা রসিদা খাতুন তার পাশের বাড়ির এক ছোট শিশুকে নিয়ে প্রতিদিনের মতো খেলছিল। সেসময় রসিদার কোল থেকে পড়ে গেলে সামান্য আঘাত লাগে শিশুটির।

অভিযোগ, শিশুটির পরিবারের লোকেরা রসিদাকে বকাবকি করে। এরপর অপমানিত হয়ে রসিদা খাতুন নিজের ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

খবর পেয়ে জলপাইগুড়ি কোতয়ালী থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।

দোষীদের কঠোর শাস্তির দাবিতে জলপাইগুড়ি কোতয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ছাত্রীর পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetgrandpashabet girişjokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetgrandpashabetmariobetdeneme bonusuurfa konteynerşanlıurfa konteynerbettiltmatbet güncel girişsahabetsekabet girişpusulabet girişcasibom casibom holiganbetholiganbetgrandpashabetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetgrandpashabetjojobetstreameastbahiscasinoholiganbetgrandpashabetpusulabetvdcasinoMercurecasinobetsalvadoronwinbetgit girişsekabetmatbetimajbetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobetbetgitazhar-itay.com grandpashabetpusulabetkazandragrandpashabet girişgrandpashabet güncel girişjojobet güncel giriştipobetjojobet girişholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbetgrandpashabetjojobetholiganbet girişibizabet girişibizabetgameofbet girişgameofbetesbetgrandpashabet girişbetbeygrandpashabetbetbey giriştambet giriştambet giriştambettambetwbahis girişDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetesbetcasibomwbahiscasibomcasibomgrandpashabetstreameastgrandpashabet güncel giriş Built with ❤︎ by appycodes