যাত্রী সেজে টোটোতে সওয়ার, মাথায় বন্দুক রেখে টোটো চালককে মারধর, টোটো ছিনতাই করে পালালো দুষ্কৃতিরা  

খড়িবাড়ি, ৩ আগস্টঃ যাত্রী সেজে টোটোতে উঠে টোটো চালককে মারধর ও টোটো ছিনতাই করে পালালো দুষ্কৃতিরা।ঘটনাটি ঘটেছে খড়িবাড়ির সোনাচান্দি চা বাগান এলাকায়।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়।

জানা গিয়েছে, শুক্রবার রাতে খড়িবাড়ির হাওদাভিটা থেকে ঘোষপুকুর যাবে বলে ললিত বর্মনের টোটোতে উঠে ৩ যুবক।অভিযোগ, ঘোষপুকুর যাওয়ার মাঝে সোনাচান্দি চা বাগানে টোটো চালকের মাথায় বন্দুক রেখে টোটো থামিয়ে তাকে মারধর করে দুষ্কৃতিরা।এরপর গাছে বেঁধে রেখে টোটো চালকের থেকে টাকা, মোবাইল ফোন ও টোটো নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতিরা।

ঘটনার পর স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যদের বিষয়টি জানায় জখম চালক।পরে তাকে উদ্ধার করে খড়িবাড়ি হাসপাতালে ভর্তি করা হয়।ঘটনার পর থেকে আতঙ্কে রয়েছেন চালক।

গোটা ঘটনায় খড়িবাড়ি থানায় অভিযোগ দায়ের করেন জখম টোটো চালকের বাবা।ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetjojobet giriştophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisamgbahismatadorbetcasino siteleriurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinopusulabet girişjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetbetciograndpashabetimajbetmatbetbetcio girişpusulabet girişgrandpashabet girişholiganbet girişcasinolevantholiganbetpusulabetsekabet Built with ❤︎ by appycodes