নকশালবাড়ি ব্লকের জাবরা ডিভিশনে শুরু হল জয় জোহার মেলা

নকশালবাড়ি, ১ ফেব্রুয়ারিঃ রাজ্যের ১৫টি জেলার ১০২টি আদিবাসী অধ্যুষিত ব্লকের পাশাপাশি নকশালবাড়ি ব্লকের জাবরা ডিভিশনে জয় জোহার মেলার সূচনা হল।

তিনদিন ব্যাপী এই মেলা চলবে।মেলায় রাজ্যের বিভিন্ন প্রকল্পের স্টল বসানো হয়েছে।এদিন মেলার উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদিবাসী বিকাশ উন্নয়ন বোর্ডের জেলা প্রকল্প আধিকারিক অনাবিল দত্ত, নকশালবাড়ি বিডিও অরিন্দম মন্ডল, জয়েন্ট বিডিও অমিত সরকার, মনিরাম চার্জ অফিসার সৈকত মুখার্জি সহ অন্যান্যরা।

তিনদিনের মেলায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও খেলাধুলা আয়োজনও করা হয়েছে।এদিনের মেলা থেকে ৭ জনকে জাতিগত শংসাপত্র প্রদান করা হয়।আদিবাসী সমাজের বিকাশ স্বার্থেই এই মেলার আয়োজন বলে জানান প্রকল্প আধিকারিক অনাবিল দত্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetlunabetroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet jojobetkargabetİmajbetimajbetJojobetPusulabet jojobetjojobetgrandpashabetjojobetjojobetcasibom Built with ❤︎ by appycodes