ঝাড়খন্ডের ট্রাক চালককে খুনের অভিযোগে শিলিগুড়িতে গ্রেফতার ২

শিলিগুড়ি, ২৩ এপ্রিলঃ  ঝাড়খন্ডের ট্রাক চালককে খুনের অভিযোগে দুজনকে গ্রেফতার করল ভক্তিনগর থানার পুলিশ। ধৃতদের নাম কৃষ্ণা বর্মন(২১) এবং সুজান রাই (২৪)। কৃষ্ণা কোচবিহার এবং সুজান সিকিমের বাসিন্দা।

জানা গিয়েছে, গত ১০ এপ্রিল ঝাড়খণ্ডের ট্রাক চালক অসগর আনসারি(৫০) প্রধান নগরের একটি গোডাউন থেকে খাদ্যসামগ্রী নিয়ে ঝাড়খন্ডের উদ্দেশ্যে রওনা দেয়। এরপর রাস্তা ভুলে সাতমাইলের দিকে চলে যায় গাড়িটি। সাতমাইলে সিকিমের একটি ট্রাক দাঁড়িয়ে থাকতে দেখে সেই ট্রাকের চালককে জিজ্ঞাসাবাদ করে অসগর আনসারি। জিজ্ঞাসাবাদ করতেই তাদের মধ্যে বিবাদ শুরু হয়।

অভিযোগ, সিকিমের ওই ট্রাক চালক সহ আরও ২ কর্মী মদ্যপ অবস্থায় ছিল। এরপরই ওই তিনজন অসগরকে বেধড়ক মারধর করে এবং তার মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পেটে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

ঘটনাস্থলেই মৃত্যু হয় অসগর আনসারির। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভক্তিনগর থানার পুলিশ। চালকের দেহ উদ্ধার করে মেডিক্যাল কলেজে পাঠানো হয়। এরপর শুরু হয় তদন্ত। সেই তদন্তের ভিত্তিতে গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে প্রকাশনগর থেকে দুজনকে গ্রেফতার করে ভক্তিনগর থানার পুলিশ।ধৃত দুই অভিযুক্তকে আজ জলপাইগুড়ি আদালতে তোলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetcasiverajokerbetmobilbahisjojobetJojobetJojobetkargabetpusulabetpusulabetholiganbetJojobetJojobetjojobetmariobettürk ifşaurfa konteynerşanlıurfa konteynercasibom casibom jojobet girişnew pornbahiscasinosekabetmatbetimajbetvdcasinovdcasinopusulabetgrandpashabetgrandpashabetgrandpashabetgrandpashabetDeneme Bonusu Veren SitelerŞans Casinojojobet girişazhar-itay.com grandpashabetpusulabetkazandrainterbahissezarcasinojojobet güncel girişmatadorbetDeneme Bonusu Veren Siteler 2026grandpashabetcasibompusulabetcasibomcasibomcasibomgrandpashabetporn liveperabetcasibomjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetpalacebetbetsalvadorcasinoroyalbetplaymercurecasinoesbetbetbeynesinecasinowbahisjojobetgrandpashabetholiganbetgameofbet1winteosbetgrandpashabetgrandpashabet girişwbahis girişwbahistempobetcasibom Built with ❤︎ by appycodes