প্যান্টের পকেট থেকে উদ্ধার হল কোটি টাকার সোনা, শিলিগুড়িতে গ্রেফতার ব্যক্তি

শিলিগুড়ি,১২ নভেম্বরঃ ব্যক্তির প্যান্টের পকেট থেকে উদ্ধার হল কোটি টাকার সোনা। ফের একবার অবৈধভাবে সোনা পাচারের আগে এক ব্যক্তিকে ধরতেই উদ্ধার হল সোনা। গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালায় কেন্দ্রীয় রাজস্ব গোয়েন্দা দফতর বা ডিআরআই।

কোচবিহার জেলার শীতলকুচি এলাকা থেকে এক ব্যক্তিকে ধরা হয়।এরপর শিলিগুড়িতে নিয়ে এসে তল্লাশি চালানো হয়। শিলিগুড়িতে ডিআরআই অফিসে নিয়ে এসে তল্লাশি চালাতেই তাপস সাহা নামে ওই ব্যক্তির প্যান্টের পকেট থেকে উদ্ধার হয় কোটি টাকার সোনার বিস্কুট। ধৃত ব্যক্তির হেফাজত থেকে উদ্ধার হওয়া সোনার আনুমানিক ওজন ১ কিলো ৭৪৬ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ ৪৮ হাজার ৯৬০ টাকা। উদ্ধার হওয়া সোনা বাংলাদেশ হয়ে ভারতে আসে। এরপর তা অন্যত্র পাচারের ছক ছিল বলে জানা গিয়েছে। মঙ্গলবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbetmobilbahisritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes