ঝড়-বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত বালুরঘাটের বিভিন্ন এলাকা, আশ্রয়হীন বহু পরিবার 

বালুরঘাট, ২৭ মেঃ মঙ্গলবার রাতে প্রচন্ড ঝড় বৃষ্টিতে ব্যাপক ক্ষতিগ্রস্ত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ৩ নং চকভৃগু গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ কুয়ারন, মহন্ত পাড়া, কুয়ারন গীর্জা পাড়া সহ একাধিক এলাকা।

এদিন ঝড়ের দাপটে দক্ষিণ কুয়ারন, মহন্ত পাড়া, কুয়ারন গীর্জা পাড়া এলাকায় প্রায় ৫০টিরও বেশী বাড়ি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এরফলে অসহায় হয়ে পড়েছেন পরিবারগুলি। অনেক পরিবার আশ্রয়হীন হয়ে প্রতিবেশীর বারান্দায় বা খোলা আকাশের নীচে আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।

দক্ষিণ কুয়ারন এলাকার বাসিন্দা এলিজাবেথ সরেন বলেন, টিন ঝড়ে উড়ে গেছে। বাড়ি ভেঙে যাওয়ায় থাকার জায়গা নেই। তিনি জানান, স্থানীয় পঞ্চায়েত সদস্য এলাকায় পরিস্থিতি দেখে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


royalbetdeneme bonusu veren sitelerbetvolemobilbahisjojobetjojobet girişjojobet girişJojobetjojobetkargabetperabet girişİmajbetholiganbetJojobetJojobetjojobetgrandpashabetjojobet Built with ❤︎ by appycodes