পরীক্ষায় অকৃতকার্য, ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য

জলপাইগুড়ি, ৩ মেঃ  ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য। মাধ্যমিকে অকৃতকার্য হওয়ায় সে আত্মঘাতী হয়েছে বলে প্রাথমিক অনুমান।  জলপাইগুড়ির ডেঙ্গুয়াঝাড় এলাকার ঘটনা।মৃত ছাত্রীর নাম প্রতিমা প্রধান। জলপাইগুড়ি সেন্ট্রাল গার্লস স্কুলের ছাত্রী ছিল সে।মাধ্যমিকে মোট ১২৮ নম্বর পেয়েছিল প্রতিমা প্রধান।

জানা গিয়েছে, বৃহস্পতিবার রেজাল্ট আনতে স্কুলে যায় সে। স্কুলে গিয়ে জানতে পারে সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপরই মন খারাপ করে বাড়ি ফিরে আসে সে। পরিবারের লোকেরা তাকে  বোঝানোর চেস্টাও করেন। সাময়িকভাবে সে কিছুটা শান্ত হয়। বিকেলে খাওয়ার পর মার সাথে একই বিছানায় ঘুমিয়ে ছিলো। সন্ধ্যায় বেলায় দেখা যায় সে ঘরে নেই। এরপর খোজাখুজি শুরু হয়। কিছুক্ষণ পর রান্নাঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

শুক্রবার ময়নাতদন্তের পর দেহটি পরিবারে হাতে তুলে দেওয়া হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


maxwinjojobet güncel girişroyalbetmobilbahisjojobetjojobet girişjojobet girişPusulabet JojobetkargabetperabetperabetJojobetPusulabet JojobetjojobetgrandpashabetcasibomjojobetcasibomgrandpashabetmatadorbetGrandpashabet giriş Built with ❤︎ by appycodes