‘জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ’ এই নিয়ে পাল্টা সুর চড়ালেন বিরোধীরা  

শিলিগুড়ি ৩ মেঃ জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।দ্রুত সমস্ত জমি মাফিয়াদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহনের নির্দেশ দেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মাকে।নির্দেশ পাওয়ার পরই ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

এই জমি মাফিয়াদের গ্রেফতারের নামে প্রকৃত দোষীদের ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে শাসকদল।এমনটাই অভিযোগ করলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি।এদিন তিনি জানান, ‘প্রকৃত জমি মাফিয়াদের গ্রেফতার না করে গরীব খেটে খাওয়া মানুষদের গ্রেফতার করা হচ্ছে।জমি মাফিয়া, বালি মাফিয়াতে শাসকদলের হাত রয়েছে।আমরা চাই প্রকৃত জমি মাফিয়ারা গ্রেফতার হোক।

এই বিষয় নিয়ে মঙ্গলবার এনজেপি থানার ওসি সমীর তামাংয়ের সঙ্গে দেখা করে প্রকৃত দোষীদের শাস্তির দাবি জানান বিধায়ক।

জমি মাফিয়াচক্রে নাম জড়িয়েছে সিপিএম এর প্রবীণ নেতার।সেই কারণে অনেকটা একই সুরে সুর মেলালেন সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠক।তিনি জানান, সিপিএম নেতাদের নাম জড়িয়ে দলের ভাবমুর্তি নষ্ট করার চেষ্টা করছে তৃণমূল।প্রকৃত দোষীদের গ্রেফতার না করে নিরীহ মানুষদের গ্রেফতার করছে তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetinterbahistophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet güncel girişVDCasinoonwinjojobetjojobetmatadorbetmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes