শিলিগুড়িতে জমজমাট শেষ রবিবারের প্রচার, টোটোয় চেপে প্রচারে অশোক ভট্টাচার্য

শিলিগুড়ি,১১ এপ্রিলঃ শিলিগুড়িতে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচার।রবিবার ২৪ নম্বর ওয়ার্ডে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ২৭ নম্বর ওয়ার্ডে টোটোয় চেপে ভোট প্রচার সারলেন শিলিগুড়ি বিধানসভার সংযুক্ত মোর্চার বামপ্রার্থী অশোক ভট্টাচার্য।

শিলিগুড়ি পুরনিগমের ২৪ নম্বর ওয়ার্ডের তরুণ তীর্থ ক্লাবের খেলার মাঠ থেকে অশোক ভট্টাচার্যের সমর্থনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি ওয়ার্ডের বিভিন্ন এলাকা পরিক্রমা করে।উপস্থিত ছিলেন অশোক ভট্টাচার্য ও জেলা বামফ্রন্টের আহ্বায়ক জীবেশ সরকার।

অন্যদিকে পুরনিগমের ২৭ নম্বর ওয়ার্ডে টোটোয় চেপে শেষ রবিবারের প্রচার সারেন বামপ্রার্থী অশোক ভট্টাচার্য।ওয়ার্ডের বিভিন্ন এলাকায় যান অশোক বাবু।কথা বলেন সাধারণ মানুষের সঙ্গে।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, শান্তির প্রতীক শহর শিলিগুড়ি।এখানে একটি গণতান্ত্রিক পরিবেশ রয়েছে।শহরের শান্তি সম্প্রীতি অব্যাহত রাখতে মানুষ তাকেই চাইছেন বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


betasusbatumslottophillbetmobilbahisjojobetjojobet girişStarzbetStarzbetkargabetCasibomCasibombetpasStarzbetStarzbetgrandpashabetsupertotobetxslotcasinoroyaltipobetcratosroyalbet girişchild pornesrar satın almatbet girişvdcasino girişcasibomcasibomholiganbet girişsekabet girişvdcasino girişmeritkingmeritkingromabet girişmatbetimajbetsekabetmarsbahisradissonbetgameofbetromabetbetgitbahiscasinoteosbetpalacebetbetsalvadorcasinoroyalcasinomilyoncasibomjojobet Built with ❤︎ by appycodes