নকশালবাড়ি, ১৮ মেঃ নাবালিকাকে একা পেয়ে যৌন হেনস্থা। একজনকে গ্রেফতার করলো পুলিশ। নকশালবাড়ি থানা সংলগ্ন এলাকার ঘটনা। ধৃতের নাম তড়িৎ ঘোষ।
পুলিশ সূত্রে খবর, নাবালিকা সামগ্রী কিনতে দোকানে গিয়েছিল।সেইসময় একা পেয়ে দোকানদার এই ঘটনা ঘটায়।বাড়িতে এসে পরিবারের সদস্যদের কাছে গোটা ঘটনা খুলে বলে।এরপরই নকশালবাড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।
অভিযোগ পেয়েই অভিযুক্তকে গ্রেফতার করে নকশালবাড়ি থানার পুলিশ। ধৃতকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। গোটা ঘটনার তদন্তে পুলিশ।
