শিলিগুড়িতে পথ দুর্ঘটনায় যুবকের মৃত্যু, সঠিক তদন্তের দাবী পরিবারের

শিলিগুড়ি, ২৮ জুনঃ শিলিগুড়ির ৪০ নম্বর ওয়ার্ডের ইসকন মন্দির রোডে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক যুবকের।একমাত্র ছেলের মৃত্যুতে শোকের ছায়া পরিবারে।ছেলের মৃত্যুর খবর শোনার পর থেকে কেঁদেই চলেছেন যুবকের মা।বাবাও শোকে পাথর।যুবকের মৃত্যুর পর সঠিক তদন্তের দাবী জানিয়েছেন পরিবারের সদস্যরা।

উল্লেখ্য, বৃহস্পতিবার স্কুটি করে ইসকন বাজার থেকে ইসকন মোড়ের দিকে যাচ্ছিল জয়গাঁর বাসিন্দা যুবক আশীষ শর্মা।সেইসময় পিডব্লিউডি’র একটি গাড়ির নিচে চাপা পড়ে যুবক।ঘটনাস্থলেই মৃত্যু হয় তার।আশীষ শর্মা কর্মসূত্রে শিলিগুড়িতে থাকতো।একমাত্র সন্তান ছিল সে।বাবা মায়ের দ্বায়িত্ব ছিল তার উপর।যেকারনে জয়গাঁ থেকে শিলিগুড়িতে কাজের জন্য এসেছিল যুবক।

এভাবে ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছে গোটা পরিবার।ঘটনার পর মৃতের পরিবারের তরফে ভক্তিনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।ঘটনার সঠিক তদন্ত যাতে হয় সেই দাবীও জানান পরিবারের সদস্যরা।

এদিকে আজ আশীষ শর্মার মৃতদেহ ময়নাতদন্ত করার পর পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetjojobettophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetgrandpashabetCasibomCasibomgrandpashabetmarsbahisholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbetDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomjojobetgrandpashabetimajbetgrandpashabetholiganbetimajbetgrandpashabet girişholiganbet girişmatbet giriş Built with ❤︎ by appycodes