শিলিগুড়ির ভানুনগরে যুবতীর গলাকাটা দেহ উদ্ধার, তদন্তে পুলিশ

শিলিগুড়ি, ৮ নভেম্বরঃ শিলিগুড়ির ভানুনগরে এক যুবতীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়াল।মৃতার নাম পুষ্পা ছেত্রী।

জানা গিয়েছে, ভানুনগর এলাকায় ভাড়াবাড়িতে থাকতেন পুষ্পা ছেত্রী।শুক্রবার দুপুরে এক মহিলা সহ দুজন পুষ্পা ছেত্রীর সঙ্গে দেখা করতে তার ভাড়া বাড়িতে আসে।সেখানে এসে পুষ্পা ছেত্রীর গলাকাটা দেহ দেখতে পান তারা।তৎক্ষণাৎ খবর দেওয়া হয় ভক্তিনগর থানায়।

খবর পেয়েই ভক্তিনগর থানার আইসি সহ অন্যান্য পুলিশকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে।পরে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুষ্পা ছেত্রী শিলিগুড়িতে কাজ করতেন।কয়েকমাস থেকে ভানুনগরে ভাড়া বাড়িতে ছিলেন তিনি।

কিভাবে যুবতীর মৃত্যু হল তা এখনো পরিষ্কার নয়।পুলিশের প্রাথমিক অনুমান, যুবতীকে খুন করা হয়েছে।গোটা ঘটনার তদন্তে ভক্তিনগর থানার পুলিশ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


superbetinterbahistophillbetmobilbahisjojobetCasibomCasibomkargabetİmajbetİmajbetholiganbetCasibomCasibomgrandpashabetmarsbahisxslotholiganbettipobetritzbet girişurfa konteynerşanlıurfa konteynermatadorbetcasibommatbet güncel girişmatbet girişVDCasinoonwinjojobetjojobetsuperbetin girişmeritkingbetsalvadorbetsalvadorteosbet1winbetgitromabetgameofbetradissonbetcratosroyalbetholiganbet girişDeneme Bonusu Veren Sitelergrandpashabetgrandpashabetcasibomjojobet girişgrandpashabetbahiscasinocasibomromabetcasibomcasibomjojobet Built with ❤︎ by appycodes